ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল

সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা, অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১৬ ০.০০ বার পড়া হয়েছে

ছবিঃ সময়েরকন্ঠে
কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাবের দিকে পথযাত্রা শুরু করেছেন। এর আগে তারা তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

বুধবার কলেজ প্রাঙ্গণ থেকে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের হয়ে রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন। দুপুর আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘আমরা তাঁতীবাজার মোড় অবরোধ করেছি। এখন সায়েন্সল্যাবের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি সেখানে ঘোষণা করা হবে।’

অন্য একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি নিয়ে বারবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু কোনো আশানুরূপ ফল পাইনি। বাধ্য হয়ে আজ আমরা ব্লকেড কর্মসূচি নিয়েছি। যতক্ষণ অধ্যাদেশ জারি হবে না, আমাদের আন্দোলন চলবে।’

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলনে কর্তৃপক্ষের ধীরগতি শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের একমাত্র দাবি হলো দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কেবিনেটে উপস্থাপন করে রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা, অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬