Dhaka 12:22 am, Monday, 15 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে যন্ত্রসংগীতশিল্পী টিপুর স্মরণ সভা,

Update Time : 07:29:34 pm, Friday, 2 January 2026

জামালপুরে বিশিষ্ট সাংস্কৃতিক সংগীতশিল্পী ও সংগঠক জাকিউল ইসলাম খান টিপুর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকালে শহরের কাচারীপাড়া এলাকায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জামালপুর জেলার সকল যন্ত্রসংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
স্মরণ সভায় জীবন সাহার সভাপতিত্বে ও সাগর মুখার্জির সঞ্চালনায় শেরপুর জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, এমাল বোষ, মো: সাদিক আলী, আজমির বাবু, শাহবুল ইসলাম বাবু, তানভির আহম্মেদ হীরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা মরহুম জাকিউল ইসলাম খান টিপুকে স্মরণ করে বলেন, জাকিউল ইসলাম খান টিপু একাধারে সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকসহ বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যুব রেড ক্রিসেন্ট ইউনিট জামালপুরের সাবেক যুব প্রধান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রহ্মপুত্র ব্যান্ডের কর্ণধার, কলতান কচিকাঁচার মেলা জামালপুরের সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের জামালপুরের নিজস্ব প্রতিবেদক, স্টুডিও বাজনার স্বত্বাধীকারী ছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাউন্ড অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে এসকল জায়গায় অন্য কেউ আসবে কিন্তু তাঁর অভাব কখনো পূরণ হবে না।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে জামালপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, যন্ত্রসংগীতশিল্পী, সংগীত শিল্পী ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ১৪ ডিসেম্বর রাতে কর্মস্থল শেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে মোটরসাইকেলে জামালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন জাকিউল ইসলাম খান টিপু। তাঁর বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। তাঁকে জামালপুরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ওই রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু সময় তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
০২.০১.২৫

প্রিন্ট