ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া কে ১ লাখ টাকা জরিমানা Logo সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক Logo পাবনার চাটমোহর উপজেলার গুনাগাছা ইউনিয়নের জলেশ্বর মন্ডলপাড়া শ্মশান এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে Logo ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন Logo ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত Logo স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৯ ০.০০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন তিনি। এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই উভয়পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিন আজ। আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর

আপডেট সময় ০৮:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬