ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

রাতে কবর খুঁড়ে মায়ের লাশ ঘরে নিয়ে গেলেন ছেলে!

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১০৬ ০.০০ বার পড়া হয়েছে

রাতে কবর খুঁড়ে মায়ের লাশ ঘরে নিয়ে গেলেন ছেলে!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরী এলাকায় কবরস্থান খুঁড়ে নিজের মায়ের লাশ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখেন ছেলে সজিব। সোমবার লাটি উদ্ধার করে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজুরী এলাকার আনতাজ আলীর স্ত্রী খোদেজা গত শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু রাতের কোনো একসময় সজিব গোপনে কবর খুঁড়ে লাশ তুলে ঘরে নিয়ে আসে। পরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখে মায়ের লাশ। সোমবার সকালে কবরস্থান কবর খোলা দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে স্থানীয়দের সহযোগিতায় সজিবের ঘর থেকে লেপ–কাঁথায় মোড়ানো লাশটি উদ্ধার করে।

এর আগের রাতে সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে ‘মাকে কেন দাফন করা হলো’-এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দাফনকাজে অংশ নেয়া স্বজনদের প্রাণনাশের হুমকি দেন সজিব।

ঘটনা জানাজানি হলে লোকজন ভিড় করে লাশ দেখতে। মামা আব্দুল মান্নান মিয়া বলেন, নেশাসক্ত সজিব আমাকে ফোন করে বলে মাকে কেন মাটি দিলেন। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা চরম আতঙ্কে আছি।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ওই কবরেই পুনরায় দাফন করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

রাতে কবর খুঁড়ে মায়ের লাশ ঘরে নিয়ে গেলেন ছেলে!

আপডেট সময় ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫