ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

৬৭ কোটি টাকার মালামাল জব্দ আটক-৫৫৬জন ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৫৫৬ জন আসামিকে গ্রেপ্তার ও ৬৭ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে।

বুধবার সকাল ১১ টার সময় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজীর অহম্মেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর রিজিয়ন ঠাকুরগাঁও সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৩ হাজার ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি হোরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ৯শ ৬৯ বোতল মদ, ২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ২৬ হাজার ১১৫ পিস ইয়াবা, ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস মেটাডক্সিন ট্যবলেট, ১১ হাজার ৯৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৭,১০৭টি এবং ১২ লক্ষ ৯৮ হাজার পিস ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিস আটক করেছে।

এছাড়াও ৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, ৭ কেজি গানপাউডার, ৬টি এয়ারগান, সিসাগুলি ৩৩ হাজার একশটি, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবি সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সিহাব উদ্দিন, সুবেদার মেজর মজিবর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

৬৭ কোটি টাকার মালামাল জব্দ আটক-৫৫৬জন ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫