ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ইফতার দোকানে অভিযান পরিচালনা করে মোট ৪টি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারশাল হোসেন অভি যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
খাদ্যে ভেজাল বিরোধী অভিযান শুরু হয় শহরের তমালতলা মোড় থেকে। অভিযানকালে তমালতলা এলাকার তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ বিভিন্ন ইফতার তৈরির কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরীক্ষা ও পরিদর্শন শেষে তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পোকা পাওয়ায় তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাছাড়া শহরের ফৌজদারি মোড়ে দুইটি অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানে খাবার ঢেকে না রাখার কারণে প্রত্যেক দোকানের মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা অর্থ্যাৎ সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অস্থায়ী দুধের বাজার পরিদর্শন করে দুধ পরীক্ষা করা হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:শরিফুল ইসলাম বলেন পুরো রমজান মাসে এই অভিযান চলবে।
২৫.০২.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬