জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে জামালপুর জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে একটি স্টলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল২৬)জেলা লিগ্যাল এইড কমিটি এই স্টলের আয়োজন করেন।
উক্ত স্টল উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা বলেন,”অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে”বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায় এর পক্ষ থেকে এই স্লোগানে আহ্বান করেন তারা। সেখানে গ্রাম আদালত প্রকল্প সংক্রান্ত সার্বিক বিষয় উপস্থাপন করা হয় এবং গ্রাম আদালত প্রকল্প হতে প্রাপ্ত বিভিন্ন লিফল্যাট, হ্যান্ড নোট প্রদান করা হয়, সেই সাথে গ্রাম আদালত বিষয়ক নাটিকা প্রদর্শন করা হয়।
উক্ত স্টলে উপস্থিত ছিলেন মাহফুজা রহমান, জেলা ব্যবস্থাপক, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়, জামালপুর, এছাড়াও আরোও উপস্থিত উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী, জেসমিন আক্তার, উপজেলা সমন্বয়কারী, শীবলী নোমানি, উপজেলা সমন্বয়কারী ও আসিফ ওমর আবীর, প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিসট্যান্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর: 



















