Dhaka 7:22 am, Saturday, 23 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 08:09:28 pm, Tuesday, 28 April 2026

কিশোরগঞ্জ জেলার ভৈরবে নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী’র সঙ্গে ভৈরবের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
চেম্বারের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি), চেম্বারের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ভৈরবে একটি নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও পুলিশের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রিন্ট