ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট (ডিবি)

‎ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী, রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলাসহ ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে যুব সমাজের কাছে অনলাইন জুয়ার জন্য সিম বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎অভিযানে ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া জব্দকৃত সিম কার্ডগুলোর সঙ্গে নগদ ও বিকাশ হিসাব সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ,এর আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
‎ডিবি কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের দিকনির্দেশনায় ওই সব অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন অভিভাবক বলেন, ডিবি ওসি সাহেব যদি সত্যিই মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, তাহলে নিয়মিত ও ধারাবাহিক অভিযান দেখতে চাই, শুধু মিডিয়া কভারেজের জন্য নয়।

মোঃ তোছাদ্দেকুর রহমান, ‎লালমনিরহাট।
০১৩১৭ ২৪৭৭৩৯

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন

আপডেট সময় ০৭:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬