ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৭ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : উপকূলীয় পরিবেশ রক্ষা ও বনায়ন জোরদারে তালগাছ চাষ সম্প্রসারণে মোংলায় তাল চারা উত্তোলন ও নার্সারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তন সম্মেলন কক্ষে আশার আলো সেবা ফাউন্ডেশন-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট-এর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ জহিরুল আলম।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের ম্যানগ্রোভ সিলভিকালচার কর্মকর্তা মোঃ নাজমুল আহছান ভূঁইয়া, ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের কর্মকর্তা শেখ মোঃ মেহেদী হাসান, আশার আলো সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান আশরাফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক কাজী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলে তালগাছের গুরুত্ব তুলে ধরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তালগাছ কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ভূমিক্ষয় রোধ, ঝড়-জলোচ্ছ্বাসে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরিতে এ গাছ গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে মোঃ জহিরুল আলম বলেন,
“তালগাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। পরিকল্পিতভাবে তাল চাষ বাড়াতে পারলে তা দীর্ঘমেয়াদে বড় সম্পদে পরিণত হবে।”
বিশেষ অতিথি মোঃ নাজমুল আহছান ভূঁইয়া বলেন,
“তালগাছের প্রতিটি অংশই অর্থনৈতিকভাবে মূল্যবান। এর ফল, পাতা ও রস স্থানীয় মানুষের আয় বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা জরুরি।”
প্রশিক্ষণে তাল চারা উৎপাদন, রোপণ পদ্ধতি, পরিচর্যা, পাতা ও ফল সংগ্রহ এবং তাল রস থেকে গুড় উৎপাদনের কৌশল নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে এ জ্ঞান কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় এলাকায় তালগাছের আবাদ বাড়ানো সম্ভব হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়

আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬