ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার।

রামু কক্সবাজারের রামুতে পুলিশি অভিযানে বড় ধরনের মাদকের চালানসহ জিয়াউর রহমান (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টার সময় উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা পূর্ব পাড়া এলাকায় এই অভিযান চালায় রামু থানা পুলিশ।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রামু থানার এসআই (নিঃ) অনুপ কুমার ধর-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমুরা পূর্ব পাড়া এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে হানা দেয়। এসময় তাকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে মাদক মজুদের কথা স্বীকার করে। পরবর্তীতে তার বসতঘরের উঠানে পার্কিং করা একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের নিচ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান ওই এলাকার আব্দুল হাসিম ও নূর জাহান বেগমের ছেলে। রামু থানা পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধারের ঘটনায় জব্দ তালিকা মূলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের মূল উৎপাটনে পুলিশের এমন কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় ০৩:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬