ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ ০.০০ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে নবনির্বাচিত এমপির সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সব সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষারমান উন্নয়নেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দূর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পৃথক সভায় এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে সরকারি দপ্তরে ঘুষ ও দূর্নীতি বন্ধের নির্দেশ দেন। এছাড়াও সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে তানোরকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন তিনি। সভা সঞ্চালনায় ছিলেন- তানোর আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমান পারভেজ।

উক্ত সভায় স্বাগত বক্তব্য দেন, এসিল্যান্ড শিব সংকর বসাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর ওবাইদুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন ও সেক্রেটারি ডিএম আক্কাছ আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মো. এখলাসুর রহমান। পরে নবনির্বাচিত সাংসদকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিন তানোর ইসলাহিয়া শিশুসদনে এতিম শিশুদের পাশে বসে ইফতার শেষে মাগরিবের নামাজে ইমামতি করেন এমপি মুজিবুর রহমান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা!

আপডেট সময় ১১:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬