ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৪৪ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : সোমবার ১০ ই নভেম্বর নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২৪ জন জেলেসহ ‘মদিনা-৬’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা অপরাজেয়’। এ সময় নৌবাহিনীর জাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে’ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া হতে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘কোষ্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আপডেট সময় ১০:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫