ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রামে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ৬ জন কে আটক করেছে র‌্যাব-৭

চট্টগ্রাম জেলার রাউজান, বায়েজিদ বোস্তামী ও চালিতাতলিতে সংঘটিত সাম্প্রতিক তিনটি গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় পৃথক তিনটি অভিযানে মোট ছয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গত ০৫ নভেম্বর চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগে প্রবেশ করে সশস্ত্র সন্ত্রাসীরা। জনসমাগমের ভেতর থেকে তারা সরওয়ার হোসেন বাবলার বুকে পয়েন্ট ব্ল্যাংক থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন এবং ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ৭ নভেম্বর সকাল ৭টায় চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ মো. আলাউদ্দিন ও মো. হেলাল নামের দুই আসামিকে গ্রেফতার করে।

এর আগে গত ৬ নভেম্বর রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি এলাকায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী রিকশাচালক মো. ইদ্রিসকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনায় মূল হোতা হিসেবে শনাক্ত হওয়া মো. আরমান আলী রাজ (২৭) রউফাবাদ আবাসিক এলাকায় অবস্থান করছে – এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ রাত ১২টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এছাড়া একই রাতে রাউজান থানাধীন কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা ও ইউনিয়নভুক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা–কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার পর সশস্ত্র একটি দল চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকার একটি ভবনে আশ্রয় নিয়েছে – এমন তথ্যে র‌্যাব-৭ রাত ১টা ৪০ মিনিটে অভিযান চালায়।

অভিযানে গ্রেফতার করা হয় ইসতিয়াক চৌধুরী অভি (৩৮) – মো. জনি (৩৮) – মাহমুদুল হক জ্যাকি (৩৫)কে।

এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

চট্টগ্রামে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ৬ জন কে আটক করেছে র‌্যাব-৭

আপডেট সময় ০২:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫