ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন মরণাপন্ন। মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতাল, মালিক মনির হোসেন, সহ তিনজন আসামি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিতর্কিত সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর, ২০২৪ খ্রিঃ) পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, মঠবাড়িয়া চৌকিতে এই মামলা দায়ের করেন সৌদি প্রবাসী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী, আসমা বেগমের ছেলে কলেজছাত্র মো. ফোরকান।

মামলায় হাসপাতালের মালিক মনির হোসেন, আরও দুইজন ওয়ার্ড কর্মচারীসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন নারী নার্সকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)কে দাখিল করা দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন জাকির সোমবার রাতে সাংবাদিকদের জানান, “ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে ওই নারী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত তিন মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।”

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। কপি পাওয়ার পর প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন মরণাপন্ন। মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতাল, মালিক মনির হোসেন, সহ তিনজন আসামি

আপডেট সময় ১২:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫