Dhaka 9:36 am, Wednesday, 10 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

Update Time : 05:16:42 pm, Tuesday, 28 October 2025

ওমর ফারুক : ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় মোংলায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কৃষি প্রণোদনা কর্মসূচির প্রধান অতিথি ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। তিনি বলেন,“সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। মাঠ পর্যায়ের কৃষকরা যেনো সময়মতো বীজ ও সার পায় সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা সভাপতি মোঃ মান্নান হাওলাদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সমবায় অফিসার মো: জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত হালদার। তিনি বলেন, “এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন শাকসবজি— ইনব্রিড ও হাইব্রিড জাতের— চাষে উৎসাহিত হবেন। এতে ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষকের আয়ও বৃদ্ধি পাবে।” উল্লেখ্য, বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের জন্য উপজেলার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

প্রিন্ট