ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদা-বাণিজ্য! ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাট

পাবনার ঈশ্বরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে চাঁদা না দেওয়ায় এক লোহা ব্যবসায়ী পিতা-পুত্রের ওপর হামলা চালিয়ে দোকানের ক্যাশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) রাতে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ের ‘আকাশ আয়রন স্টোরে’।

আহতরা হলেন— ব্যবসায়ী মো. স্বপন ওরফে মাথা (৫২), তাঁর ছেলে মো. কাওসার আহমেদ আকাশ (২২) ও দোকানের কয়েকজন কর্মচারী। তারা ঈশ্বরদী দরিনারিচা থানাপাড়ার বাসিন্দা। চিকিৎসা শেষে বর্তমানে তারা নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ব্যবসায়ী স্বপন ওরফে মাথা ঈশ্বরদী থানায় তিনজনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৫–৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, “রাতে দোকানে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার সময় ঈশ্বরদী পৌর ৯নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি তারেক হোসেন, যুবদল কর্মী শাহিন ও নাসিরসহ কয়েকজন দোকানে এসে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালায়, আমাকে ও আমার ছেলেকে মারধর করে এবং ক্যাশ থেকে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।”

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মামলাও রুজু হয়েছে। আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে স্থানীয় ব্যবসায়ী সমাজ জানিয়েছে, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবদল কর্মী শাহিন হোসেন বলেন, “আমরা দোকানে গিয়েছিলাম, তবে টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে আমাদের ঘায়েল করার চেষ্টা চলছে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদা-বাণিজ্য! ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাট

আপডেট সময় ১০:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫