ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর Logo এবার ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই// জামায়াত ক্ষমতায় গেলে আবারো ফ্যাসিস্ট তৈরী হবে দেশে Logo পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা Logo জামালপুর,কুড়িগ্রাম ও টাঙ্গাইল তিন জেলায় মোতায়েন থাকবে ৪৩ প্লাটুন বিজিবি, Logo দিনাজপুর মেডিকেলে ইতিহাস গড়লেন অধ্যক্ষ ডা.সেখ সাদেক আলী Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী চক্ Logo নির্বাচন উপলক্ষে সুন্দরবনের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী Logo নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন

বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নাশকতাকেও আমলে নেব

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব,’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এভাবে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শনের সময় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

গত শনিবার কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সবকিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। যত ধরনের অভিযোগ আছে, প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে। তিনি বলেন, তদন্ত কমিটি করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থাসহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে।

পরে গোয়েন্দা সংস্থাসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে এর রহস্য উদ্‌ঘাটন করার চেষ্টা করব। কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার আমরা চেষ্টা করছি। এছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি।

অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিকেলে আন্তমন্ত্রণালয় বৈঠক আছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিমানবন্দর হলো কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) এলাকা। এখানে নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবু যত ধরনের অভিযোগ এসেছে, তা আমলে নিয়ে আজকের আন্তমন্ত্রণালয়ের সভায় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, আগুনের যে লেলিহান শিখা দেখেছেন, যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। এই ধূম্রজালের ভেতর দিয়ে ঘটনাস্থলে পৌঁছার মতো অবস্থা ছিল না। ’ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার আমরা চেষ্টা করছি। এছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কাজ করব। যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ইনস্যুরেন্স কভারেজে কী আছে, বিমানবন্দরে ইনস্যুরেন্স কভারেজ কী আছে সবকিছু আমলে এনে আমরা সিদ্ধান্ত নেব।

বাণিজ্য উপদেষ্টা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি ফ্লাইট অন্য কোথাও নামতে হয়েছে বা বাতিল করতে হয়েছে। আমরা যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য আদেশ জারি হয়েছে যে আগামী তিন দিন যত অতিরিক্ত ফ্লাইট (নন–শিডিউল এক্সট্রা ফ্লাইট) আসবে, এর সব মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আটকে পড়া যাত্রীদের খাওয়াদাওয়া হোটেল থেকে শুরু করে তাঁদের সেবা–সুস্থতার সব প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নাশকতাকেও আমলে নেব

আপডেট সময় ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫