ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম ইকবাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৯৭ ০.০০ বার পড়া হয়েছে

নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।

এ দিকে গুঞ্জন উঠে নির্বাচনে ভোট দিয়েছেন তামিম ইকবাল। বর্তমানে দেশের বাইরে রয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেখান থেকেই ই-ভোট দিয়েছেন তিনি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম।

মনোনয়ন তোলার পরও বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভোট না দেওয়া বিষয়টি জানিয়েছেন তামিম। তিনি লেখেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’

তামিম আরও লেখেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’

বিসিবি নির্বাচনে মনোনয়ন তুলেছিলেন তামিম ইকবাল। তবে বেশ কয়েকটি অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তামিম ছাড়া আরও অনেকেই এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম ইকবাল

আপডেট সময় ০৬:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫