ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ের চেয়ারম্যান কর্তৃক একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে ভুক্তভোগী পরিবারটি জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এতে অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাদের পূর্বপুরুষদের হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছে রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ।
পরিবারটির অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, যখন তারা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা জমি থেকে গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র লুট করে নিয়ে যায়। অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তারা বলেন, “আমরা নিরাপদে পূজা করার অধিকারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা এর বিচার চাই।”

প্রকাশ থাকে যে, বিবাদীয় জমি সংক্রান্ত বিষয়ে বর্তমানে সিনিয়র সহকারী জজ আদালতে ১৯৭/২০২৫ নং মামলা বিচারাধীন রয়েছে। এই অবস্থায়ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের অভিযোগের বিস্তারিত জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫