Dhaka 7:45 am, Thursday, 18 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

প্রতিজ্ঞা ভেঙে স্যুট পরে হোয়াইট হাউসে জেলেনস্কি

Update Time : 04:27:21 pm, Tuesday, 19 August 2025

অবশেষে প্রতিজ্ঞা ভাঙলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্যুট না পরার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এবার তিনি হোয়াইট হাউসে কালো স্যুট পরে হাজির হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর সোয়া একটার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন জেলেনস্কি। তবে স্যুটের মধ্যেও ছিল সামরিক ছোঁয়া এবং এর সঙ্গে টাই পরেননি তিনি।

গত ফেব্রুয়ারিতে সাধারণ পোশাকে হোয়াইট হাউসে বৈঠকে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তাদের তোপের মুখে তখন চরম অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতার কারণেই এবার পোশাক নির্বাচনে সতর্ক হন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কির পোশাকের নকশা করেছেন ডিজাইনার এলভিরা গাসানোভা। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এমন এক অবস্থায় রয়েছেন, যেখানে প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ—তাঁর চেহারা, মেজাজ, আবেগ। তাই তিনি এমন এক ভাবমূর্তি বেছে নেন, যা তার ভূমিকা এবং বর্তমান সময়ের সঙ্গে সবচেয়ে মানানসই।’

ওভাল অফিসে বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প নিজেই। উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, রাশিয়াবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কেইথ কেলগ। অন্যদিকে জেলেনস্কির সঙ্গে ছিলেন চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক এবং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ।

বৈঠকে দুই নেতা জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর। এ সময় আগেরবার পোশাক নিয়ে প্রশ্ন তোলা মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেন এবার জেলেনস্কির স্যুটের প্রশংসা করেন। মজার ছলে জেলেনস্কি বলেন, ‘আমাদের দুজনের স্যুট তো একই রকম!’

প্রিন্ট