Dhaka 10:32 am, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

৪৫ মিনিট খেলেই গোল-অ্যাসিস্ট, মিয়ামিকে জয়ে ফেরালেন মেসি

Update Time : 12:32:54 pm, Sunday, 17 August 2025

লিওনেল মেসি চোট কাটিয়ে আজই মাঠে ফিরছেন, বিষয়টা আগেই জানিয়ে রেখেছিলেন ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। মেসির ফেরা নিয়ে এত অপেক্ষা কেন, তার জবাবটা তিনি বহুবার ক্যারিয়ারে দিয়েছেন। আজও দিলেন। বদলি হিসেবে মাঠে নামলেন, গোল করে দলকে লিড এনে দিলেন, শেষ মুহূর্তে করালেনও একটা। আর তাতেই এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মিয়ামি, এক ম্যাচ বাদে ফিরে এসেছে জয়ে।

চলতি মাসের শুরুতে নেক্সাকার বিপক্ষে খেলতে গিয়ে ১১ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকে তিনি ছিলেন মাঠের বাইরে। আজ তার ফেরার কথা। তবে তিনি প্রথম থেকেই মাঠে ছিলেন না। নামলেন ৪৫ মিনিটে, তেলাসকো সেগোভিয়ার বদলি হয়ে।

তার আগেই অবশ্য মিয়ামি গোলের দেখা পেয়ে গিয়েছিল। ৪৩ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন জর্দি আলবা। তবে ৫৯ মিনিটে এলএ গ্যালাক্সি সমতা ফেরায় জোসেফ পেইন্টসিলের গোলে।

এরপর সময় যত গড়াচ্ছিল, মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটা। তবে শেষ ৬ মিনিটের এক ঝড়ে পরিস্থিতিটা বদলে গেল। লিওনেল মেসি গোল করলেন শুরুতে। রদ্রিগো দে পলের পাস পেয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানান দারুণ ড্রিবলে, এরপর বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে বল জড়ান সফরকারীদের জালে।

৮৯ মিনিটে আবারও মেসি জাদু। এবারও বলটা পেলেন দে পলের কাছ থেকে। ব্যাকহিল করে বলটা তিনি পাঠিয়ে দিলেন বক্সে ঢুকতে থাকা সুয়ারেজের কাছে, গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভোলেননি উরুগুইয়ান এই স্ট্রাইকার। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

চলতি মৌসুমে মিয়ামির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। ১৯ ম্যাচ খেলেছেন, তাতে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আবার ১০ গোল। এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠে এসেছে মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে তারা, তবে তাদের হাতে আছে আরও ৩ ম্যাচ।

এই ম্যাচের পর মেসির মিয়ামি মনোযোগ যাবে লিগস কাপে। সেখানে কোয়ার্টার ফাইনালে আগামী ২১ আগস্ট দলটা মুখোমুখি হবে টাইগার্স উয়ানলের বিপক্ষে।

প্রিন্ট