Dhaka 12:01 am, Friday, 15 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতা লিপুর প্রতি প্রাণনাশের হুমকি, নিরাপত্তা দাবি

Update Time : 01:02:16 pm, Thursday, 14 August 2025

ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের চলমান বিরোধে ১০ম গ্রেড উন্মুক্তকরণ বিষয়ে উচ্চ আদালতে রিট করে আলোচনায় আসা প্রকৌশলী অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক সাকিবুল হক লিপু প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

জানা গেছে, তার করা রিটের প্রেক্ষিতে আদালত সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানকে ১০ম গ্রেড উন্মুক্ত করার নির্দেশ দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ডিপ্লোমা শিক্ষার্থী গ্রুপে লিপু ও তার পরিবারকে লক্ষ্য করে অশালীন মন্তব্য, মারধর ও হত্যার উসকানি ছড়ানো হচ্ছে।

নিজের ফেসবুক পোস্টে লিপু উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ১০ম গ্রেডে শতভাগ ডিপ্লোমা কোটা এবং ৯ম গ্রেডে প্রমোশনাল কোটার বিরোধিতা করায় তাকে যেকোনো সময় আক্রমণ, মারধর বা হত্যা করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।

মুঠোফোনে লিপু জানান, নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রকৌশলীদের অধিকার রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

ঘটনার পর প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে “আমরাই লিপু” ও “We are Lipu” শিরোনামে সংহতি প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছেন।

প্রিন্ট