ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই

ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেন। চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।

তিন বছর ধরে আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির ফলে ভারতের জন্য তৈরি হবে নতুন প্রবৃদ্ধির সুযোগ, দক্ষতা উন্নয়ন, এবং বিভিন্ন খাতে কর্মসংস্থানের পথ। তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা, পেশাদার পরিষেবা, ব্যবস্থাপনা পরামর্শ, স্থাপত্য এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ তৈরি হবে।

এছাড়া ভারতীয় উদ্যোক্তা এবং গ্র্যাজুয়েটরা যুক্তরাজ্যে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, এই চুক্তি ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় অর্জন। এটি প্রমাণ করে যে, ব্রিটেন ব্যবসার জন্য প্রস্তুত।

আরও পড়ুন
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সামরিক সংঘাতে নিহত বেড়ে ১২

কিয়ার স্টারমার আরও বলেন, ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য একটি বড় বিজয়। এটি দেশজুড়ে হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, ব্যবসার জন্য নতুন সুযোগ খুলে দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এটা আমাদের ‘প্ল্যান ফর চেঞ্জ’-এর একটি বড় ধাপ।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, এই চুক্তি আমাদের দুই দেশের জন্যই লাভজনক। ভারতীয় পণ্য যেমন যুক্তরাজ্যে সহজে যাবে, তেমনি ব্রিটিশ পণ্য ভারতেও সস্তায় মিলবে।

চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞদের মত।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা!

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই

আপডেট সময় ১১:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫