ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জন অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিতে মোংলায় ‘সামাজিক জবাবদিহিতা’ কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২০২ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : সুশাসন প্রতিষ্ঠা, জন অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণে মোংলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের বিশেষ কর্মশালা। বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, সকালে মোংলা উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করে ইভল্ভ প্রকল্প, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।

“সামাজিক জবাবদিহিতা তৈরিতে করণীয় নির্ধারণ” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সামাজিক জবাবদিহিতা শুধু কোনো ধারণা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব না দিলে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা।” তিনি আরও বলেন,
“উন্নয়ন কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হলে আগে নিজেদের দায়িত্ববোধ ও জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে। এই কর্মশালাগুলো সে পথেই একটি কার্যকর উদ্যোগ।”

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হালদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মতিউর রহমান, ছবি রানী রায় প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভল্ভ প্রকল্পের সমন্বয়ক দেবাশীষ কুমার ঘোষ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্য, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তথ্য অধিকার, দুর্নীতি প্রতিরোধ, অংশগ্রহণমূলক উন্নয়ন ও নাগরিক দায়িত্ববোধ গঠনে সচেতনতা তৈরিই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

জন অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিতে মোংলায় ‘সামাজিক জবাবদিহিতা’ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫