Dhaka 8:52 pm, Saturday, 16 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা

Update Time : 01:13:04 pm, Saturday, 2 August 2025

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে।

শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের র‌্যালি শেষে এ তথ্য জানান তিনি।

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজ আলম বলেন, সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ হবে এমন একটি ডকুমেন্ট। যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। সব দলের কম্প্রোমাইজের মধ্যে দিয়ে এটি ইতোমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে। প্রস্তুতি চলছে, শীঘ্রই ঘোষণা হবে।

আর জুলাই ঘোষণাপত্র আলাদা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি গণঅভ্যুত্থানের আকাঙ্খার একটা পেপার ওয়ার্ক বা দালিলিক প্রমাণ। পাঁচ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার দালিলিক প্রমাণ হিসেবেই থাকবে এটি। তবে সেখানে সকল রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কি না নিশ্চিত নয়। এর মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পর্বে প্রবেশ করেছে। গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন সম্ভব হয়নি বলেও জানান তিনি।

তথ্য মন্ত্রণালয় মাহফুজ আলম

প্রিন্ট