ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

লালমনিরহাটে পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১ মার্চ ২০২৬ ইং ) দায়রা জজ আদালতের বিচারক মো: হায়দার আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি, মো: ফারুক হোসেন (পলাতক) জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ডারারপাড় এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট বিকেলে র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা দামুদ্দার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল সহ ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৯৩ বোতল কোডিন মিশ্রিত আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন ১১ আগস্ট কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। যার দায়রা মামলা নং–৯৩/২০২৩; জি.আর–৩২৭/২০২২)।

আদালতের পর্যবেক্ষণের রায়ে উল্লেখ রয়েছে , উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করা হলো। আসামি পলাতক থাকায় তিনি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে। বিচারাধীন সময়ে হাজতবাস করে থাকলে সেই সময় কারাদণ্ড থেকে বাদ যাবে।

এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশনা দিয়েছেন আদালত। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের আদেশাংশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী
কে, এম, হুমায়ুন রেজা স্বপন, পিপি, লালমনিরহাট দায়রা জজ আদালত বলেন, “আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ন্যায়সঙ্গত রায় দিয়েছেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ফেনসিডিলের বিষয়টি আমরা স্বাক্ষীদের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায় মাদক কারবারিদের জন্য একটি কঠোর বার্তা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আদালতের এ ধরনের কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।
মোবাইল : ০১৩১৭২৪৭৭৩৯

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬