ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মোসা: সাজেদা হক কর্তৃক দায়েরকৃত পল্টন থানার জিডি নং ১৬৪৯, তারিখ ২০/১১/২০২৫ ইং এর পুলিশের তদন্ত প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, পক্ষপাততুষ্ট Logo ফেব্রুয়ারি মাসের পর্যালোচনায় নওগাঁ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত Logo বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি Logo ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল Logo লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক Logo ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবি Logo মোংলায় মৎস্যজীবীদের অধিকার, জীবিকা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান Logo মহম্মদপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন Logo চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ফলো করুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৩৪ ১৮৪৪.২০০ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা (১—২) ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই, সংশ্লিষ্ট এলাকার মানুষদের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোসা: সাজেদা হক কর্তৃক দায়েরকৃত পল্টন থানার জিডি নং ১৬৪৯, তারিখ ২০/১১/২০২৫ ইং এর পুলিশের তদন্ত প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, পক্ষপাততুষ্ট

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ফলো করুন

আপডেট সময় ০৮:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫