ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত

মোংলা -রামপাল পৃথক করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ২৫৭ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসন একীভূত করে দেওয়ার গণবিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুজাম্মিল হক কাসেমী। রবিবার (৩ আগস্ট) বিকেলে মোংলা পৌরসভার সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি বলেন, “ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত নির্বাচন কমিশন। বাগেরহাট-৩ আসন একীভূত করার সিদ্ধান্ত একটি দুরভিসন্ধিমূলক চক্রান্ত।” তিনি আরও বলেন, “রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন এখানকার মানুষের আবেগ, অনুভূতি ও অস্তিত্বের প্রতীক। এটা মুছে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। সরকার যদি জনগণের দাবি মানতে ব্যর্থ হয়, তাহলে মোংলা বন্দরসহ উপকূলজুড়ে অচল অবস্থা তৈরি হবে। প্রয়োজনে আমরা রাজপথ দখলে নেব।”

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফেজ রুহুল আমিন। তিনি বলেন,“যারা নিজেদের সুবিধা অনুযায়ী নির্বাচনী সীমানা কাটছাঁট করে, তারা গণতন্ত্রের শত্রু। জনগণের রায় ছিনিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে আমরা চরমভাবে প্রত্যাখ্যান করছি।” ইসলামি আন্দোলন বাংলাদেশের মোংলা পৌর সভাপতি হযরত মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচি সমাপ্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোংলা উপজেলার সহ-সভাপতি মাওলানা ইউসুফ ইকবাল, ইসলামি আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোংলা পৌর সেক্রেটারি জাহিদুল ইসলাম সাদী। বক্তারা একবাক্যে বলেন, “বিচার চাই, বঞ্চনার অবসান চাই। বাগেরহাট-৩ আমাদের সাংবিধানিক অধিকার। এই আসন ফিরিয়ে না দিলে আন্দোলনের ভয়াবহ রূপ দেখবে ক্ষমতাসীনরা।”

জনতার মিছিল, স্লোগানে প্রকম্পিত হয় মোংলার রাজপথ। মিছিল শেষে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে বাগেরহাট-৩ আসন পুনঃবহালের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

মোংলা -রামপাল পৃথক করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১১:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫