Dhaka 1:06 pm, Thursday, 14 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

Update Time : 01:23:59 pm, Saturday, 12 July 2025

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আসকর আলী (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে গুলি করে নিহতের এ ঘটনা ঘটে। নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে বলে তথ্য পাওয়া যায়।

ঘটনার পরপরই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও বাড়ানো হয়েছে বিএসএফের টহলরত সদস্য সংখ্যা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে থাকলে কিষাণগঞ্জ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তা তাদের ক্যাম্পে নিয়ে যায় ।

৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন , দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি বলেন, ঘটনার বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। নিহতের মরদেহ ফেরত আনার লক্ষ্যে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট