ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময় Logo লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন Logo নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন ১২ বছর পর রায়ে স্বস্তি Logo কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান Logo ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন Logo ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা Logo মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার

জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার মনোনয়ন বৈধ,

জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার মনোনয়ন বৈধতা ফিরে পায়। তবে মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দীতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। কিন্তু গত ৩ জানুয়ারী যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র দাখিলের সময় প্রদত্ত মোট ভোটারের ১ শতাংশ হারে ৫ হাজার ৩৯৬ জন ভোটারের সমর্থন সম্বলিত তালিকায় ১ জন ভোটারের তথ্যগত অমিল বা ত্রুটির কারণে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: ইউসুপ আলী। পরে মনোনয়ন অবৈধ ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। পরবর্তীতে ঐ ভোটার স্বশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রদত্ত ভোটারের তথ্যটি সঠিক বলে স্বীকারোক্তি দেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। কমিশন সঠিকটা জেনে সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সঙ্গে আমি সবাইকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।   
তবে মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ দলীয় পদে থেকেও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তার মনোনয়ন বৈধ ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু দলীয় প্রার্থী থাকার পরও সাদিকুর রহমান সিদ্দিকী শুভ প্রার্থীতা ফিরে পাওয়ায় একই আসনে বিএনপি’র দুই নেতা প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীরা বিষয়টি সমাধানে কেন্দ্রীয় বিএনপি’র হস্তক্ষেপ কামনা করেছেন।  
এ ব্যাপারে মেলান্দহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু জানান, বিএনপির দলীয় পদে থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র বিষয়ে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নিবে বলে আমরা আশা করছি। 
১১.০১.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময়

জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার মনোনয়ন বৈধ,

আপডেট সময় ১০:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬