ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

তারেক রহমানের হস্তক্ষেপে নির্বাচন থেকে দাঁড়ালেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১২৭ ০.০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচনী সমীকরণে বড় ধাক্কা এসেছে। বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সরাসরি হস্তক্ষেপ ও নির্দেশনার পরই তিনি এ সিদ্ধান্ত নেন বলে দলীয় ও স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে আবদুল খালেকের বৈঠকের পরপরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বাঞ্ছারামপুরের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত খালেকের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নির্বাচনী হিসাব একেবারেই পাল্টে গেছে।
এ বিষয়ে আবদুল খালেক জানান, তারেক রহমানের সাথে আলোচনার পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের স্বার্থ, দেশের রাজনৈতিক বাস্তবতা এবং শীর্ষ নেতৃত্বের আহ্বান বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে তিনি সমর্থকদের সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।
চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ৪০ মিনিটব্যাপী বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে তাকে ত্যাগ স্বীকার করতে বলা হয়েছে। একই সঙ্গে তাকে সম্মানজনক ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও আশ্বস্ত করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

তারেক রহমানের হস্তক্ষেপে নির্বাচন থেকে দাঁড়ালেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক

আপডেট সময় ০৪:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬