ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

কাশিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

গাজীপুর, ১৫ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাত মেজর ইব্রাহিমের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ৫টি সিসি ক্যামেরা, ২টি ওয়াকি-টকি, একটি তলোয়ার, একটি রামদা, ২টি চাপাতি, ৬টি চাকু, ৪টি কাঁচি, ২টি পেপার কাটার, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি ল্যাপটপ, ২৬টি সিমকার্ড, ২৪ পিস ইয়াবা, ৬টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, একটি কাটিং ফ্লায়ার, ৫টি স্প্যানার রেঞ্জ, একটি এল-কি, ২টি নকল ভোটার আইডি কার্ড, ২টি সোনার নেকলেস, ৪টি সোনার চুড়ি ও কানের দুলসহ বিভিন্ন ধরনের বোমা তৈরির সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতদের নাম— নুর আলম, রানা, রিয়াজ ও শহীদ।
অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, কাশিমপুর এলাকা থেকে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাশিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০১:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫