ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়ম ও প্রহসনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি. এম. গোলজার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে তিনি দাবি করেন, আগামী ১১ নভেম্বর ২০২৫ তারিখে নির্ধারিত ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কার্যক্রম চললেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশলে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক নিজের পছন্দমতো প্রার্থীদের সমর্থন দিতে সহকর্মীদের ওপর ভয়ভীতি প্রদর্শন করছেন এবং অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর না করতে গোপনে চাপ দিচ্ছেন।

গোলজার হোসেন অভিযোগে আরও উল্লেখ করেন, প্রধান শিক্ষক অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বোর্ডের বই বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনি একসময় জেল খেটেছেন এবং দীর্ঘ ৯-১০ বছর বহিষ্কৃত ছিলেন।

এ বিষয়ে ইউএনওর কাছে তিনি আবেদন করেছেন, অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রহসনমূলক নির্বাচন বন্ধ রেখে খোলামেলা ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. আতিকুজ্জামান বলেন,অভিযোগের বিষয় তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্তের জন্য মাধ্যমিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫