ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি ডা. আনোয়ার আটক

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ১২:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২১২ ০.০০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও নূরগনি পাড়ার ইমাম আলী মুন্সীর বাড়ির বাসিন্দা ডা. মো. আনোয়ার হোসেনকে (পল্লী চিকিৎসক) আটক করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ওসমান আলীর প্রথম পুত্র।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে থানার নারিকেলতলা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ইপিজেড থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ডা. আনোয়ার এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং গোপন মিছিল ও ঝটিকা কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক প্রমাণ পুলিশ হাতে পেয়েছে বলে জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে একটি কমিউনিটি সেন্টারের পেছনে আড্ডারত অবস্থায় এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে কোতোয়ালি থানার একটি হত্যা চেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিশেষ পুলিশ টিম জানিয়েছে, ডা. আনোয়ারের নেতৃত্বে সক্রিয় একটি গোপন নেটওয়ার্ক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি ডা. আনোয়ার আটক

আপডেট সময় ১২:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫