ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার Logo আগামী আসন্ন ইউপি নির্বাচনে চাতরী ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস Logo রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

৬ বছর পর ড্যাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৮৮ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

দীর্ঘ ছয় বছর পর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাবের চিকিৎসকরা।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে, ড্যাবের পক্ষ থেকে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক একেএম আজিজুল হক। তার প্যানেল থেকে অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান মহাসচিব, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান সিনিয়র সহ-সভাপতি, ডা. তৌহিদ উল ইসলাম জন কোষাধ্যক্ষ ও ডা. আবু মো. আহসান ফিরোজ সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন।

অপরদিকে, ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগঠনের নির্বাচিত আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন হারুনুর রশীদ। তার সঙ্গে মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ডা. আবুল কেনান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু লড়ছেন।

এই দুই প্যানেলের বাইরেও ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবির সভাপতি পদপ্রার্থী হয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা,

৬ বছর পর ড্যাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ০২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫