ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন ১২ বছর পর রায়ে স্বস্তি Logo কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান Logo ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন Logo ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা Logo মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার Logo আগামী আসন্ন ইউপি নির্বাচনে চাতরী ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবে পর্তুগালের সরকার—বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময়।

ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এই বছরের শেষ নাগাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে—গাজা সংকটে ইসরাইলের ওপর চাপ বাড়ানো এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছে পশ্চিমা এই দেশগুলো।

অন্যদিকে, ইউরোপে ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে জনমত বাড়লেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, এখনই স্বীকৃতি দেওয়াটা সময়ের আগেই হয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত।

আরও পড়ুন
ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এক বিবৃতিতে ওয়াডেফুল বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমঝোতা হচ্ছে একমাত্র পথ, যা দুইপক্ষের মানুষকে শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ দিতে পারে।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ দেশগুলোর কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

রুবিও আরও বলেন, ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তারা (পশ্চিমা দেশগুলো) বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে—তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

সূত্র: রয়টার্স

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন ১২ বছর পর রায়ে স্বস্তি

এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল

আপডেট সময় ০৭:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫