ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

মামলা বাণিজ্যের অভিযোগে কৃষক দলের নেতা বহিষ্কার

গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামিদের তালিকা থেকে নাম বাদ দিতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে হলফনামা দেওয়া সহ মামলা বাণিজ্যের অবৈধ কার্যকলাপের জন্য নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল ৬ জুলাই (রোববার) রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ (ভিপি শামীম) ও সদস্য সচিব জিল্লুর রহমানের যৌথ বিবৃতিতে এবং জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক (দপ্তর দায়িত্বে) আল আমিন-এর স্বাক্ষরে ওই নেতাকে বহিষ্কার করা হয়।

বিবৃতিতে বলা হয়,দেশের চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হলো। এর আগে গত ১৩ জুন তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য শোকজ করা হয়।

জানা যায়, জুলাই- আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত বছর ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মো. শাহ আলম পাঠান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১৮ জনকে আসামি করা হয়। ঐ মামলা থেকে ৫ জন আসামিকে বাদ দেওয়ার জন্য গত ৪ জুন ২০২৫ তারিখে শাহ আলম পাঠান কোর্টের মাধ্যমে হলফনামা দেন। যার কারণে এলাকার মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ (ভিপি শামীম) বলেন, জুলাই- আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যা চেষ্টা মামলার বাদী শাহ আলম পাঠান সে সেই মামলা থেকে আসামি বাদ দিতে আওয়ামীলীগ নেতাদের পক্ষে হলফনামা দিয়েছে সে জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয় নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান আমার দেশ কে বলেন, শাহ আলম পাঠান এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তাকে আমি স্বাগত জানাই।

প্রসঙ্গত, শাহ আলম পাঠানের বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে। তার বাবা ইলিয়াছ পাঠান চাতলপাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামলা বাণিজ্যের অভিযোগে কৃষক দলের নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫