ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

পদ্মার ১৮ কেজির কাতল ৪৩ হাজারে বিক্রি

পদ্মার ১৮ কেজির কাতল ৪৩ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া ১৮ কেজি ওজনের কাতল মাছ ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের চরভদ্রাসন এলাকার জেলে মমিন হাওলাদার ও তার সহযাত্রীরা পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে ভারী টান অনুভব হলে জাল তুলে দেখতে পান বিশাল কাতল মাছ ধরা পড়েছে। পরে ওজন করে দেখেন মাছটি ১৮ কেজি।

সোমবার বেলা ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিকেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৪১ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে ৪৩ হাজার ২০০ টাকায় মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি।

সম্রাট শাহজাহান শেখ বলেন, লাভের আশায় মাছটি কিনেছিলাম। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। তাই একটু বেশি দামে কিনলেও শেষ পর্যন্ত ভালো দাম পেয়েছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় এখন নদীর বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন জাতের বড় আকারের মাছ ধরা পড়ছে। স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আরও বেশি বড় মাছ ধরা পড়বে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

পদ্মার ১৮ কেজির কাতল ৪৩ হাজারে বিক্রি

আপডেট সময় ০৩:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫