ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ক্রিকেটেও আর্জেন্টিনার দাপট, উড়ে গেল ব্রাজিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০১ ০.০০ বার পড়া হয়েছে

ক্রিকেটেও আর্জেন্টিনার দাপট, উড়ে গেল ব্রাজিল
ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিলের লড়াই বিশ্বব্যাপী আলোড়ন তুলে দেয়। ক্রিকেট ঠিক যেন বিপরীত। তবে লড়াইয়ের ময়দানে একই চিত্র। তাতে আর্জেন্টিনার দাপট চলমান। যেখানে আর্জেন্টিনার সামনে আপাতত পাত্তাই পাচ্ছে না ব্রাজিল। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে আর্জেন্টিনা।

বুয়েন্স আইরেসে শুক্রবার রাতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। জবাবে ১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। তাতে দুদলের তিন ম্যাচের মধ্যে আর্জেন্টিনাই জিতেছে সবকটি। এখনও আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষায় ব্রাজিল।

প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ব্রাজিলের পক্ষে বলার মতো কিছু করতে পারেননও দুই ওপেনার ছাড়া কেউ। শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৫১ রান করেন লুইস মোরাইস। আর রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। দলের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আর্জেন্টিনার হয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রানে ৩ উইকেট নেন লুকাস রসি। অগাস্টিন রিভেরোর শিকার ১৮ রানে ২ উইকেট।

রান তাড়ায় নেমে ফিফটি করেন আর্জেন্টিনার অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন। ৭ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আলেজান্দ্রো ফার্গুসন ২৩ ও অ্যালান কির্সবম করেন ১৭ রান।

একই মাঠে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রিকেটেও আর্জেন্টিনার দাপট, উড়ে গেল ব্রাজিল

আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫