ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানাঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকালে অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১৬ হাজার,
খাজুরা স্টোরে সার বিক্রয়ের চালানের রশিদের মিল না থাকা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে সাহা ফার্মেসিতে এমবিবিএস ডাক্তারের পরামর্শ পত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজালবিরোধী কার্যক্রম জোরদার এবং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠাগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানাঃ

আপডেট সময় ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫