ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬৫ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যায় অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যদের বিচারিক প্যানেলে এ দিন ধার্য করেন।

এর আগে, সোমবার (২৪ নভেম্বর) সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুজন পলাতক আছেন, তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল: চরমোনাই পীর
অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল।

এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নির্বাচনে ‘অনিয়ম’ হলেই জামায়াত ক্ষমতায় আসবে: হর্ষবর্ধন শ্রিংলা

লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

আপডেট সময় ০৩:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫