ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

কাশিমপুরে মামলার আসামি ধরতে গড়িমসি, পুলিশের বিরুদ্ধে ‘আতআতের’ অভিযোগ

গাজীপুরের কাশিমপুর মেট্রোপলিটন থানায় গত ২ নভেম্বর মামলার পরও আসামিদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে গড়িমসি ও ‘আতআতের’ অভিযোগ তুলেছেন বাদী নুর আলম।

অভিযোগে তিনি জানান, পূর্ববর্তী হামলায় তার মাথায় ছয়টি সেলাই লেগেছিল। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি সাইফুল, রাব্বি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। বরং আসামিরা বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

নুর আলম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন “আসামিদের সঙ্গে আতআতে জড়িত” থাকায় গ্রেফতারে কোনো উদ্যোগ নিচ্ছেন না, ফলে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে এসআই সুমন বলেন, বিভিন্ন মামলার ব্যস্ততার কারণে সব সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে তিনি অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে রাজি হননি।

অন্যদিকে, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, “অতি দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করা হবে।”

বাদী নুর আলম বলেন, পুলিশের পক্ষপাতিত্বের কারণে তিনি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

কাশিমপুরে মামলার আসামি ধরতে গড়িমসি, পুলিশের বিরুদ্ধে ‘আতআতের’ অভিযোগ

আপডেট সময় ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫