ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল Logo হামের টিকাদান কর্মসূচি এগিয়েছে, সারাদেশে শুরু ২০ এপ্রিল: সংসদে বিএনপি দলের স্বাস্থ্যমন্ত্রী Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

রাজধানীতে ফের ভূমিকম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১১৮ ০.০০ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রথম দফার ভূমিকম্পের একদিন পরই আজ সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ

রাজধানীতে ফের ভূমিকম্প

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫