ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

স্ত্রীকে জবাই,অত:পর নিজেই গলা কাটলেন স্বামী

গাজীপুরে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বাসা হতে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ,এ সময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

নিহত রহিমা বেগম(৩৫) ও আহত ইমরান হোসেন(৪০), ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ও ছেলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার ৫ তলায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়৷ তারই জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করে। পরে নিজেও ওই দা নিয়ে নিজের গলা কেটে ফেলে৷ এ ঘটনা তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন দেখেছেন বলে জানান। পরে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে পুলিশকে ফোন দেয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহত ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর আমরা তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনের পালস পাওয়া যায়, তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

স্ত্রীকে জবাই,অত:পর নিজেই গলা কাটলেন স্বামী

আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫