ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ Logo শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ Logo পাবনায় তিনটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে দাড়িপাল্লা Logo নওগাঁর আত্রাই এ ছুটির দিন কে কাজে লাগিয়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ভূমি প্রতিরোধ আইন কে বৃদ্ধাগুলি দেখাচ্ছে Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাষানটেক থানা(ঢাকা-১৭ আসন) Logo গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে Logo বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। Logo সবচেয়ে বেশি ও কম বয়সি এমপি হচ্ছেন কারা, জেনে নিন Logo দুই আসনেই বিপুল ভোটে হারলেন ফয়জুল করীম Logo সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের বিজয় আজ বাদ জুম্মা মসজিদে মসজিদে ও বাদ আসর শুকরানা দোয়া

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১২১ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির ৬২ ও গণঅধিকার পরিষদের দুইজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরন করা হয় তাদের।

অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

জামায়াতে যোগ দেয়া নেতাকর্মীরা হলেন- করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও এ সময় জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বির প্রমুখ।

যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, “আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ছেলেদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে-এটাও আমাকে অনুপ্রাণিত করেছে।”

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, “দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী

আপডেট সময় ১০:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫