Dhaka 2:26 am, Thursday, 28 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কফি খাচ্ছিলাম, চিল করছিলাম–হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

Update Time : 01:45:34 pm, Thursday, 3 July 2025

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
বর্তমান ওয়ানডে ক্রিকেটের বিচারে ২৪৫ রান মামুলি লক্ষ্য। বাংলাদেশের শুরুর ব্যাটারদের খেলায় মনে হচ্ছিল এই লক্ষ্য হেসেখেলেই ছোঁয়া যাবে। ১৬ ওভার শেষ স্কোরবোর্ডে ১০০ রান, হাতে তখনো ৯ উইকেট। কিন্তু এরপরই সেই চিরচেনা ধস নামে। ২৫ রানের মধ্যে ৯ উইকেট খুইয়ে বসে মেহেদী হাসান মিরাজের দল। তাতে ৩ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে ৭৭ রানের বড় হার হজম করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

এমন ব্যাটিং ধসে বিস্মিত পেসার তাসকিন আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আমরা এই ভুল থেকে শিক্ষা নিবো, ভালো ফিরবো কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না।’

তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।’

‘আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’

হাল ছাড়তে নারাজ তাসকিনের বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’

সে সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ তাসকিনরা পাবেন আগামী ৫ জুলাই। সেদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে তাসকিনদের সে ম্যাচ এখন ‘ডু অর ডাই’।

প্রিন্ট