Dhaka 3:26 pm, Wednesday, 17 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বিএনপির মনোনয়ন স্থগিত আলোচনায় নুর ও রনি

Update Time : 06:45:09 pm, Thursday, 6 November 2025

নুরুল হক নুর ও গোলাম মওলা রনি। ফাইল ছবি

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির মনোনয়ন স্থগিত থাকায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ, হতাশা ও নানা গুঞ্জন। স্বাধীনতার পর এই আসনটি দখলে নেওয়ার সুযোগ এসেছে বলে মনে করছিলেন নেতাকর্মীরা। হঠাৎ মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তে তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

সাধারণ ভোটারদের ধারণা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে আসনটি ছাড়ার কৌশল হিসাবেই বিএনপি আপাতত মনোনয়ন স্থগিত রেখেছে। এরই মধ্যে সাবেক সংসদ-সদস্য গোলাম মাওলা রনির ছোট ভাই গোলাম জিলানি জিল্লু নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, প্রিয় গলাচিপা-দশমিনাবাসী, আপনারা ধৈর্য ধরুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে জল্পনা-কল্পনা ও মেরুকরণ শুরু হয়েছে পটুয়াখালী-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে। বিএনপি ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় পটুয়াখালী-৩ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা। এই আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিকদার বলেন, হাসান মামুন দুই যুগ ধরে শ্রম ও ত্যাগে আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত দশমিনা-গলাচিপায় বিএনপিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন। তার বিকল্প ভাবা কঠিন। দলের বাইরে কাউকে চাপিয়ে দিলে আমরা তা মেনে নেব না।

আরও পড়ুন
বিএনপিতে যোগদানের বিষয়ে যা বললেন রেজা কিবরিয়া
বিএনপিতে যোগদানের বিষয়ে যা বললেন রেজা কিবরিয়া
অন্যদিকে গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হচ্ছেন। বিএনপির সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে। জোট না হলেও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন। এদিকে গোলাম জিলানি জিল্লুর পোস্ট ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে গলাচিপা ও দশমিনায়। অনেকেই ধারণা করছেন, সাবেক সংসদ-সদস্য গোলাম মাওলা রনি বিএনপির মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে অংশ নিতে পারেন।

রনির ছোট ভাই জিল্লুর বলেন, বিএনপির মনোনয়ন নিয়ে আমার ভাই অতটা আগ্রহী নন, তবে নির্বাচনের পরিবেশ অনুকূলে থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পটুয়াখালী-৩ আসনে এখন তিন দিকের টানাপোড়েন চলছে-বিএনপি, গণঅধিকার পরিষদ ও গোলাম মাওলা রনি, যা নির্বাচনের শেষ মুহূর্তে বড় ধরনের চমক সৃষ্টি করতে পারে বলে এলাকার সাধারণ মানুষের অভিমত।

ত্রয়োদশ সংসদ নির্বাচন নুরুল হক নুর গোলাম মাওলা রনি

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন
০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
‘বিএনপিও গণভোট চায়, তবে…’
০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
পাবনা-৩ বিএনপি প্রার্থী তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক হীরার
০৬ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন আসলাম চৌধুরী
০৬ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
বিএনপির সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী, যা বললেন ডা. প্রিয়াংকা
০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা, যা বলছেন অনুসারীরা
আরও পড়ুন
সম্পর্কিত খবর

প্রিন্ট