Dhaka 4:24 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আশুলিয়ায় যানজট, মাদক ও সন্ত্রাস নিরসনে সুশীল সমাজের আলোচনা সভা

Update Time : 11:46:43 am, Wednesday, 15 October 2025

আশুলিয়ার জিরানী বাজার স্ট্যান্ডে যানজট, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম নিরসনের লক্ষে সাংবাদিক, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, অটোচালক সহ সুশীল সমাজের মানুষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড সদস্য মান্নান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল হাসান অধ্যক্ষ কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক মোবারক হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক হাজী আব্দুল মালেক, এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলসহ শিমুলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়ার্ড সদস্যগণ, যুবক, ছাত্র, ব্যবসায়ী, আলেম সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

সভায় বক্তারা বলেন, যানজটের কারণে শুধু রাস্তার চলাচল ব্যাহত হয় না, স্কুলগামী শিশু, অসুস্থ রোগী, কর্মজীবী মানুষ, সবাই ভোগান্তির শিকার হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এই জিরানী অঞ্চলে যানজট, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আজ থেকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবো।

প্রিন্ট