ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মোংলায় মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৭৯ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল ও অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে মোংলা পৌরসভা চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা।

বক্তব্যে তিনি বলেন, “ইসলামী ব্যাংকসহ কয়েকটি বেসরকারি ব্যাংকে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের লোকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি শুধু ব্যাংকিং খাত নয়, দেশের আর্থিক ব্যবস্থার জন্যও মারাত্মক হুমকি। আমরা অবিলম্বে এই নিয়োগ বাতিল ও সারা দেশে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

মোংলা পোর্ট পৌর সভার মেয়র প্রার্থী এ্যাড: মো: হোসেন বলেন, “এস আলম গ্রুপের একচ্ছত্র প্রভাব থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করতে হবে। সাধারণ গ্রাহক ও সৎ আমানতকারীরা আজও ইসলামী ব্যাংকের প্রকৃত আদর্শ ও নৈতিক ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় প্রস্তুত রয়েছে।”

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাধারণ গ্রাহক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মোংলায় মানববন্ধন

আপডেট সময় ০২:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫